Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলবানিজের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

BN DESK
21 May 2026, 08:18 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি আদালত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ দেওয়া এক সপ্তাহ পর নেওয়া হল এই সিদ্ধান্ত।

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে সুপারিশ করেছিলেন আলবানিজ। গেল বছর ‘পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপূর্ণ কার্যকলাপের’ অভিযোগ তুলে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন।

পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে আলবানিজের স্বামী ও মেয়ে মামলা করেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। মামলায় উল্লেখ করা হয়, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসমক্ষে সোচ্চার হওয়ার শাস্তি হিসেবে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মামলার রায়ে ইউএস ডিসট্রিক্ট কোর্টের বিচারক রিচার্ড লিওন ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। আদালত উল্লেখ করেন, এই নিষেধাজ্ঞা তার বাকস্বাধীনতা খর্ব করেছে। এটা অস্বীকার করার উপায় নেই যে তার সুপারিশগুলো বাস্তবায়নের বাধ্য নয় আন্তর্জাতিক অপরাধ আদালত। ফলে সেগুলো তার মতামত ছাড়া কিছুই নয়— বলেছেন বিচারক লিওন।

বুধবারের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি ফ্রান্সেস্কা আলবানিজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আলবানিজের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার