Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলাভেসকে হারিয়ে জয়ে ফিরলো রিয়াল

BN DESK
02 September 2026, 05:07 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : লা লিগায় গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে বার্সেলোনার সঙ্গে শিরোপা লড়াইয়ে নিজেদের আশা টিকিয়ে রেখেছে আলভারো আরবেলোয়ার দল।

প্রাধান্য বিস্তার করে খেলা ম্যাচের ৩০তম মিনিটে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে দুর্দান্ত ফিনিশে রিয়ালকে এগিয়ে দেন। এটি ছিল তার মৌসুমের ২৪তম লিগ গোল। বিরতির পর ৫১তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পস থেকে বল পেয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। শেষ মুহূর্তে আলাভেসের হয়ে একটি গোল শোধ দেন স্ট্রাইকার টনি মার্টিনেজ, তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।

এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ছয়ে। তবে হ্যান্সি ফ্লিকের দল বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে জিতলে আবারও ব্যবধান বাড়াতে পারবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আলাভেসকে হারিয়ে জয়ে ফিরলো রিয়াল

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার