Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলীখালী পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে ১১ জনকে উদ্ধার 

BN DESK
05 September 2026, 04:21 AM পড়তে ১ মিনিট
আলীখালী পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে ১১ জনকে উদ্ধার 

নিউজ ডেস্ক:   কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে ১১ জন নারী ও শিশুকে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী।


মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এর আগে, টানা দুইদিনের অভিযানে বন্ধুত্বের ফাঁদে পড়ে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এ সময় মুক্তিপণের টাকা উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে চালানো যৌথ অভিযানে অপহৃত ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়।

ওসি গিয়াস উদ্দিন জানান, স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র একই পরিবারের ১১ জনকে অপহরণ করে। অপহরণকারীরা দেশীয় অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আলীখালী পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে ১১ জনকে উদ্ধার 

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার