Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ.লীগের দেশের বাইরের কার্যক্রম পর্যবেক্ষণ করছিঃ প্রেস সচিব

BN DESK
03 September 2026, 12:56 AM পড়তে ১ মিনিট
আ.লীগের দেশের বাইরের কার্যক্রম পর্যবেক্ষণ করছিঃ প্রেস সচিব

আওয়ামী লীগের দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশের মাটিতে কী করছে, সরকার সেটা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বিবিসি বাংলায় কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ এমন খবর প্রকাশ করে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কলকাতায় ‘পার্টি অফিস’র কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চাওয়া হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি।’

তিনি আরও বলেন, ‘তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এ বিষয়ে আরও কনক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

আ.লীগের দেশের বাইরের কার্যক্রম পর্যবেক্ষণ করছিঃ প্রেস সচিব

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার