Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

BN DESK
02 September 2026, 04:22 PM পড়তে ১ মিনিট
আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নরসিংদীর শিবপুরে থানায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ছাড়াতে না পেরে পুলিশকে পেটানোর দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয়।

গতকাল  সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।

আটক আবিদ হাসান জজ মিয়া উপজেলার পুবের গাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা।

শিবপুর থানা পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের আওতায় শিবপুর উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।এখবর পেয়ে সোমবার রাত ১০ টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান। এসময় কর্তব্যরত সেন্ট্রি সবুজ মিয়া তাকে বাধা দেন। পরে তিনি ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুসি ও লাথি মারতে থাকেন। মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে।
 
এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে জজ মিয়া বলেন, এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
 
ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেয়ার ফলে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করছেন আহত পুলিশ সদস্য সবুজ মিয়া।’
এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার