Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 08:09 AM পড়তে ১ মিনিট
আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর মা ও দুই মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পলাতক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, ময়মনসিংহের ভালুকায় বহুল আলোচিত মা ও দুই সন্তানের মার্ডার মামলার আসামি নজরুল ইসলামকে (৩৫) পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা  হয়। গেল ১৩ জুলাই ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় পোশাক শ্রমিক রফিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন।

জানা গেছে, রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় দুই কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। একটি রুমে সন্তানসহ তিনি ও পাশের রুমে ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন। রোববার রাতের কাজ শেষে বাসায় ফিরে রফিকুল দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার