Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল নাসরের জয়, ক্ষমা চাইলেন রোনালদো

BN DESK
02 September 2026, 10:16 AM পড়তে ১ মিনিট
আল নাসরের জয়, ক্ষমা চাইলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে আল ওয়াহদার বিপক্ষে আল নাসরের ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে তিনি একটি গোল করেন এবং আদায় করেন একটি পেনাল্টি। তার দল আল নাসর জয় পায় ২-০ ব্যবধানে।

ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন রোনালদো। এরপর শেষ মুহূর্তে একটি পেনাল্টিরও সুযোগ তৈরি করেন তিনি। তবে পেনাল্টি নিজে না নিয়ে দেন সতীর্থ সাদিও মানেকে। মানে স্পট কিকে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন যোগ করা সময়ের দশম মিনিটের গোলে। আল নাসর জয় পেয়েছে। তবে এই ম্যাচে তাদের বেশ ধকল গেছে দলীয় বাস নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছতে না পারায়। নির্ধারিত সময়ের নয় মিনিট পর স্টেডিয়ামে পৌঁছায় দল, যার ফলে ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়।

ম্যাচের পর রোনালদো সৌদি স্পোর্টস চ্যানেল এসএসসি স্পোর্টসকে বলেন, ‘এটি কঠিন একটি ম্যাচ ছিল। প্রথমার্ধটি কঠিন ছিল, কারণ দীর্ঘ তিন ঘণ্টা আমাদের বাসযাত্রা করতে হয়েছে, তীব্র যানজটের কারণে রাস্তা বন্ধ ছিল। আমি আল নাসরের পক্ষ থেকে ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য ক্ষমা চাইছি। এটি আর কখনো হওয়া উচিত নয়। দুঃখিত’। এই মৌসুমে রোনালদো সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতা। মৌসুমে তিনি এখন পর্যন্ত ১৭টি গোল করেছেন, যা আল ইত্তিহাদের করিম বেনজেমার চেয়ে এক গোল বেশি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আল নাসরের জয়, ক্ষমা চাইলেন রোনালদো

B
BN DESK | 26 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার