Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল-হিলাল ছাড়ার গুঞ্জনকে গুজব বললেন নেইমারের এজেন্ট

BN DESK
02 September 2026, 12:01 PM পড়তে ১ মিনিট
আল-হিলাল ছাড়ার গুঞ্জনকে গুজব বললেন নেইমারের এজেন্ট

স্পোর্টস ডেস্ক : এক বছর পর মাঠে ফিরে আবারও ইনজুরিতে পড়ার পর থেকেই সৌদি ক্লাব আল-হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন জোড়ালো হয়। আলোচনায় আসে আবারও নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরবেন তিনি। কারও মুখে ছিল লিওনেল মেসির সাথে ইন্টার মায়ামিতে মিলিত হবেন নেইমার। 

তবে এবার ব্রাজিলিয়ান সুপারস্টারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তার এজেন্ট পিনি জাহাভি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেইমারের সঙ্গে সাবেক ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার কোনো আলোচনা চলছে না। সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার জন্য একটি চুক্তি করেছেন। আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে ইনজুরিতে জর্জরিত নেইমারের ভবিষ্যৎ নিয়ে এমন জল্পনা-কল্পনা শুরু হয়। তবে, নেইমারের এজেন্ট এই গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। নেইমারের এজেন্ট পিনি জাহাভি বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে জানান, ‘আল-হিলাল ছাড়ার জন্য নেইমারের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তিনি আল-হিলালে চুক্তিবদ্ধ আছেন এবং এখানে বেশ খুশি। নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার নেইমারের বাবা এবং আমারই আছে। সাম্প্রতিক গুঞ্জনগুলো কোথা থেকে আসছে তা আমি জানি না।’

তবে গুজবটি প্রথম প্রকাশ করা সাংবাদিক সিজার লুইস মেরলো তার বক্তব্যে অনড় রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) লেখেন, ‘নেইমারের এজেন্ট যা বলেছেন তা সত্ত্বেও আমি আমার প্রকাশিত তথ্যের প্রতি আস্থা রাখি। সময়ই সত্যকে প্রকাশ করবে।’বর্তমানে নেইমার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আল-হিলালের স্কোয়াডের বাইরে আছেন। তার দল শনিবার আল-খালিজের বিপক্ষে মাঠে নামবে, তবে নেইমারকে দর্শক হিসেবেই থাকতে হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আল-হিলাল ছাড়ার গুঞ্জনকে গুজব বললেন নেইমারের এজেন্ট

B
BN DESK | 18 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার