Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুগঞ্জের দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

BN DESK
14 March 2026, 04:05 AM পড়তে ১ মিনিট

জাতীয় গ্রিড লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির (এপিএসসিএল) বৃহৎ দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় বিকট শব্দে ইউনিট দুটি ট্রিপ করে। এতে করে জাতীয় গ্রিডে সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সচল পাঁচটি ইউনিটের মধ্যে বৃহৎ তিনটি ইউনিট থেকে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) ইউনিট দুটি পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। মূলত গ্যাস স্বল্পতার কারণে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই দুটি ইউনিটে তখন সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল, যা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিট দুটি হঠাৎ ট্রিপ করেছে। তবে ইউনিট দুটির অভ্যন্তরীণ কোনো বড় ক্ষতি হয়নি, সেগুলো সচল আছে। বর্তমানে গ্রিড লাইনের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আশুগঞ্জের দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার