Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে পণ্যবাহী বাল্কহেড

BN DESK
10 October 2025, 12:19 PM পড়তে ১ মিনিট
আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে পণ্যবাহী বাল্কহেড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে পণ্য বোঝাই করা একটি বাল্কহেড রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে।

আজ শনিবার (১৪ জুন) ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নং পিলারের সঙ্গে এমভি রিফাত ইসলাম নামের ওই বাল্কহেডটির সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙ্গে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশুগঞ্জ- ভৈরব রেলসেতুর পিলারের সঙ্গে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজ নেই। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে পণ্যবাহী বাল্কহেড

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার