Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুগঞ্জে ৫ বগি পেছনে রেখেই ছুটে গেল ট্রেন

BN DESK
10 October 2025, 08:13 PM পড়তে ১ মিনিট
আশুগঞ্জে ৫ বগি পেছনে রেখেই ছুটে গেল ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে পড়ে।

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার মুুহূর্তে ‌‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আলাদা হয়ে যায়। এতে পেছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে। পরে ট্রেন পেছনের দিকে নিয়ে পুনরায় বগি সংযোগ লাগানোর চেষ্টা চলছে।

তবে কী কারণে এমনটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আশুগঞ্জে ৫ বগি পেছনে রেখেই ছুটে গেল ট্রেন

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার