Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন

BN DESK
02 September 2026, 08:33 AM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন

নিউজ ডেস্ক:   সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে হানিফ পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


শনিবার (৫ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। দ্রুত সুপারভাইজারকে জানালে তিনি চালককে অবহিত করেন। চালক বাসটি সড়কে পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যায়। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ‘‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুন লেগেছে। এতে বাসের সব ছিট পুড়ে গেছে।’’

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার