Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়া ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

BN DESK
02 September 2026, 08:42 AM পড়তে ১ মিনিট
আশুলিয়া ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকায় মো. শরিফের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে জামগড়ার পবনারটেক এলাকার একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। দুপুর আড়াইটা পর্যন্ত এখনও ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ফায়ার সার্ভিস।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়া ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার