Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৬ জন গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 08:13 AM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৬ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে  আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দুই দিন পর এতে অংশ নেওয়া ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। 

তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছয় জন হলেন—সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চিলগাছি গ্রামের মো. ইয়েছির ছেলে ইব্রাহিম (১৮), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের সেলিম খানের ছেলে মো. নাজমুল খান (১৮), আশুলিয়া ভাদাইল পূর্ব পাড়ার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), আশুলিয়ার ভাদাইলের মানে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ভাদাইলের পবনারটেক উত্তর পাড়ার মো. মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮)। তারা সবাই ভাদাইল এলাকায় থাকতেন।

গত শনিবার (২৬ এপ্রিল) নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় আওয়ামী লীগ দলীয় ১০ ব্যক্তি ঝটিকা মিছিল বের করেন। গত ২৭ এপ্রিল ওই মিছিলের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ঝটিকা মিছিলের সামনে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন। চার জন আওয়ামী লীগের ব্যানার ধরে স্লোগান দিচ্ছিলেন। তাদের পিছনে আরো চার জনকে দেখতে পাওয়া যায়। 

পুলিশ জানিয়েছে, মিছিল করা ব্যক্তিদের চিহ্নিত করে গতকাল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেছেন, ওই ছয় জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে অন্যান্য আসামির সঙ্গে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হবে। 

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৬ জন গ্রেপ্তার

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার