Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় একাধিক মামলার আসামি রিয়াদ মোল্লা গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 08:48 AM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় একাধিক মামলার আসামি রিয়াদ মোল্লা গ্রেপ্তার

আশুলিয়ায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সহযোগী মো. রিয়াদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২ মার্চ) রাতে বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রিয়াদ বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার ওয়ালিয়ুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি, আশুলিয়ার বাইপাইলের এলাকায় মাদক বিক্রয় নিয়ে দ্বন্দ্বের জেরে মোমিনুল হত্যা, গার্মেন্টসের ঝুট দখল নিয়ে গোলাগুলি, ট্রাকে মালামাল আটকে রেখে চাঁদাবাজি ইত্যাদির অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ঝুট ব্যবসা দখল, ছিনতাইসহ এমন কোনো অপকর্ম নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। তার বিরুদ্ধে খুলনার চিতলমারী থানায় ডাকাতি, ধর্ষণ, জোড়া খুন ও পুলিশ হত্যা মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে।

আশুলিয়া থানার তদন্ত (ওসি) কামাল বলেন, রিয়াদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ অনেকগুলো মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় একাধিক মামলার আসামি রিয়াদ মোল্লা গ্রেপ্তার

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার