Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যু

BN DESK
02 September 2026, 11:54 AM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যু

সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারী মারা গিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব-৪ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। 

নিহত ওই নারীর রোকেয়া আক্তার (৩৭)। তিনি ঢাকার ধামরাই উপজেলাধীন সুতিপাড়া এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব-৪ এর কার্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ- ১১-৩১১২) ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিরিবিলি এলাকার কাজী অফিসের সহকারী ফেরদৌস বলেন, সকাল ৯টার দিকে ওই নারী আমাদের কাজী অফিসে আসেন বিয়ের খরচের বিষয়ে আলোচনা করতে। পরে আলোচনা করে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি বলেছিলেন যে, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাহিরে গিয়ে দেখি উনি মারা গেছেন। পরে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যু

B
BN DESK | 17 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার