Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় চাঁদা না পেয়ে দোকানীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

BN DESK
02 September 2026, 09:09 AM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় চাঁদা না পেয়ে দোকানীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

চাঁদা না পেয়ে শাহীন ইসলাম নামে এক চা দোকানীকে গুলির ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার করতে করা সম্ভাব হয়নি।

শনিবার দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালা পারভেজ ও তার সহযোগী ইয়ার হোসেন ও খোকন। শুক্রবার রাতে আশুলিয়ার গোরাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি দুপুরে আশুলিয়ার গোরাটে চাঁদা না পেয়ে চা দোকানী শাহীন ইসলামকে পায়ে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত ওই চা দোকানীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নেমে গেলরাতে আশুলিয়ার গোরাট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার দায়ে এজাহারভূক্ত তিনজনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান,এই ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এছড়া গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারেও পুলিশ চেষ্টা চালাচ্ছেন। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় চাঁদা না পেয়ে দোকানীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

B
BN DESK | 11 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার