সাভারের আশুলিয়ায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনি মহল্লায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে বুলেট ও কিবরিয়া দুজনই আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর মিয়ার কর্মী বলে জানা যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনি মহল্লায় ধানের শীষের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বুলেট ও কিবরিয়ার মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে। এ ছাড়া সংঘর্ষ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।