Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

BN DESK
02 September 2026, 08:40 AM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

সাভারের আশুলিয়ায় স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে জমির মালিকপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় শিমুলিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ, জহিরুল ইসলাম। তারা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত একটি সরু কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন জমির ওপর হওয়ায় সম্প্রতি মালিক আবুল হোসেন ওই অংশে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে এলাকাবাসী ওই দেয়াল ভেঙে ফেলেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার দিকে জমির মালিক আবুল হোসেনের লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় পুলিশের উপস্থিতিতেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

আশুলিয়া থানার উপপরিদর্শক মুজিবর রহমান বলেন, বিকেলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখনই আবুল হোসেনের লোকজন হামলা চালায়। পরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হন।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ বলছে, জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষ হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার