Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

BN DESK
02 September 2026, 02:47 PM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ধর্ষক গ্রেপ্তার করতে পারেনি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এর আগে সোমবার সকালে কাইচাবাড়ির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র যানায়, শাহিন ও তার স্ত্রী শিশুকন্যাকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থেকে পাশের একটি পোশাক কারখানায় চাকরি করে। তিন দিন আগে ভোলা জেলা থেকে শাহিনের মামাতো ভাই রাসেল চাকরির খোঁজে তার বাসায় আসে। সোমবার সকালে কন্যাশিশুকে বাসায় রেখে সাহিন দম্পতি কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে।

আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ শিশুটিকে স্বাস্থ্য পরিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

B
BN DESK | 11 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার