Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

BN DESK
02 September 2026, 12:06 PM পড়তে ১ মিনিট
আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় ‌‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ নামের একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কারখানার আগুন নেভাতে যায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আশরাফ বলেন, বিকেল ৫টা ৩২ মিনিটে এই কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার