Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আসছে আরিফিন শুভর, জাজ সিটি

BN DESK
03 September 2026, 10:26 AM পড়তে ১ মিনিট

বলিউডের বহুল প্রতীক্ষিত সিরিজে নিজের উপস্থিতির জানান দিতে নতুন লুকে ধরা দিলেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ভারতীয় ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। 

সম্প্রতি কলকাতায় সিরিজটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নায়ক। সেখানে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে অত্যন্ত আধুনিক ও চনমনে লুকে দেখা গেছে তাকে।

প্রচারণা অনুষ্ঠানের সেই লুকের একগুচ্ছ ছবি এবার নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আরিফিন শুভ। ছবিতে তাকে এক আত্মবিশ্বাসী ও স্টাইলিশ অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখেন, লেস পারফেকশন, মোর অথেন্টিসিটি”, অর্থাৎ, কম নিখুঁত, বেশি খাঁটি।

সিরিজটিতে ‘জিমি রায়’ নামক একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ; বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর রেট্রো লুক, আভিজাত্যপূর্ণ পোশাক এবং গম্ভীর উপস্থিতি ভক্তদের মাঝে রহস্যের সৃষ্টি করেছে। 

সম্প্রতি প্রকাশিত পোস্টারেও প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের ইঙ্গিত পাওয়া গেছে। নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজের মাধ্যমে বলিউডের মাটিতে শুভ নিজের শক্ত অবস্থান তৈরি করবেন- এমনটাই ধারণা তার ভক্তদের। 

আগামী ১৯ মার্চ থেকে ‘সনি লিভ’-এ দর্শক সিরিজটি উপভোগ করতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আসছে আরিফিন শুভর, জাজ সিটি

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার