Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, অতঃপর গ্রেপ্তার ১৩

BN DESK
02 September 2026, 05:57 PM পড়তে ১ মিনিট
আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, অতঃপর গ্রেপ্তার ১৩

সাভারে আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ওই আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় মারধরের শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

আহত ওই পুলিশ কর্মকর্তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাহজাহান মিয়া (২৭), আসাদুল ইসলাম (২৪) ও মো. ফারুকুল ইসলাম (২৫), রংপুরের মেহেদী হাসান (২১),  নাজমুল ইসলাম (৩২),  মো. ওমর ফারুক (২৩), মো. মনসুর কবিরাজ (৩৮),ফারুক উদ্দিন (২১), সাজ্জাদ হোসেন (১৯) ও নাসিরুল ইসলাম (২২),  মাইদুল ইসলাম (৪৪),  আমিনুল ইসলাম (৩৭) ও মো. হানিফ ভূইয়া (২৬)।

আহত মো. রবিউল ইসলাম আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার থেকে জানা যায়,  চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব ভূইয়াকে গ্রেপ্তার করতে যায় আশুলিয়া থানা পুলিশের একটি দল। রাকিব ভূইয়াকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় আনার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত ৬০-৬৫ জন ব্যক্তি পুলিশকে বাধা দেয়। তারা রাকিবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে লোহার রড দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামে মাথার পেছনে দিকে এবং ডান পায়ে আঘাত করা হয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে মারধরকারীরা রাকিবকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে আশুলিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাকিবসহ হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত পুলিশ সদস্য রবিউলকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর বলেন, আসামিরা সরকারি কাজে বাধা দিয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে তাদের ধস্তাধ্বস্তিতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। আহত মো. রবিউল ইসলাম বাদী হয়ে শনিবার সকালে ৩০ জনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় শুক্রবার রাতে আটক ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, অতঃপর গ্রেপ্তার ১৩

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার