Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা; ইউপি সদস্য গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 04:04 PM পড়তে ১ মিনিট
আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা; ইউপি সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিজয় বাড়ৈ (৫৫) ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।

ওসি মো. খোরশেদ আলম বলেন, ‘‘আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় ইউপি সদস্য বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’’

মামলা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বাধে। সেখান থেকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় এসআই রাব্বি মোরসালিন একটি মামলা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা; ইউপি সদস্য গ্রেপ্তার

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার