Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আসামে আট বাংলাদেশি আটক

BN DESK
02 September 2026, 10:35 PM পড়তে ১ মিনিট
আসামে আট বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আসাম পুলিশের মতে, অভিযুক্ত ব্যক্তিরা মেঘালয় হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসামে প্রবেশ করেছিল এবং কাজের জন্য চেন্নাই যাচ্ছিল। তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। আসামের নিউ বোঙ্গাইগাঁও রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, আমরা আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য আটক করেছি। তারা স্বীকার করেছে যে, তারা বাংলাদেশের জামালপুর এলাকা থেকে এসেছে এবং কাজের জন্য চেন্নাই যাচ্ছিল। আমরা মামলা দায়ের ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছি।

আটককৃতদের একজন বলেছেন, আমরা মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছি এবং নির্মাণ কাজের জন্য চেন্নাই যাচ্ছি। ভারতে এটি আমার প্রথমবার আসা এবং আমি কিছুই জানি না, আমরা এখানে কাজের জন্য এসেছি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধ আন্তঃসীমান্ত চলাচলে সহায়তাকারী একটি মানব পাচারকারী নেটওয়ার্কের সম্ভাব্য সম্পৃক্ততাও আসাম পুলিশ তদন্ত করছে। আটক ব্যক্তিদের নাম-বাবু শেখ, আশরাফুল হক, আলামিন আলী, মামুন শেখ, মোহাম্মদ আলী, রাহুল আমিন, মোশাররফ আলী এবং আশারুল হক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আসামে আট বাংলাদেশি আটক

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার