Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খেলতে গিয়ে আহত তৌসিফ মাহবুব

BN DESK
04 September 2026, 12:43 AM পড়তে ১ মিনিট
খেলতে গিয়ে আহত তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক ঃ ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’তে (সিসিটি) অংশ নিতে প্র্যাকটিস সেশনে খেলতে গিয়ে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহাবুব। শনিবার (৩ মে) আহত হন তিনি।

চোট প্রসঙ্গে তৌসিফ মাহাবুব সংবাদমাধ্যমকে বলেন, ডান হাতের আঙুলে মারাত্মক আঘাত পেয়েছি। আঙুল ফুলে গেছে, ব্যথা কমেনি। সঙ্গে জ্বরও আছে। আমার কাঠের বলে কখনও খেলা হয়নি, সে চর্চাও নেই। সর্বোচ্চ টেনিস বল দিয়ে খেলেছি। কিন্তু এবার তো কাঠের বল দিয়ে খেলা হচ্ছে। তাই বুঝতে পারিনি। দুই হাতেই আঘাত পেয়েছি। আঙুলের অবস্থা খুব খারাপ।

তিনি আরও বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত পেইন কিলারের ওপরেই আছি। যে অবস্থা দেখছি, তাতে আর এবারের টুর্নামেন্ট খেলা হবে না আমার। তবে দর্শক হিসেবে খেলা দেখতে যাব।

উল্লেখ্য, ৫ মে থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। টুর্নামেন্ট চলবে ১২ মে পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

খেলতে গিয়ে আহত তৌসিফ মাহবুব

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার