Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

BN DESK
10 October 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি আহত শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান ও এই সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। এ ছাড়া তিনি আহতদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এমন সংঘর্ষের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। এই ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের আইন-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার