Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আড়াইহাজারে অটোরিকশার চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

BN DESK
03 September 2026, 02:21 AM পড়তে ১ মিনিট
আড়াইহাজারে অটোরিকশার চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জিসান মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

নিহত জিসান গোপালদী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হকের ছেলে ও সদাসদী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টায় জিসান গোপালদী পৌরসভার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে দাইরাদী এলাকায় বিপরীত থেকে আসা অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে রাস্তার খাদে পড়ে যায়। তার মাথায় গুরুতর জখম হয়।

স্থানীয়রা জানান, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল জিসানের। ঘটনার দিন ছিল স্কুলের বিদায় ও দোয়া অনুষ্ঠান। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল সে।

আশপাশের লোকজন আহত অবস্থায় জিসানকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আড়াইহাজারে অটোরিকশার চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

B
BN DESK | 13 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার