Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

BN DESK
02 September 2026, 04:48 PM পড়তে ১ মিনিট
আড়াইহাজারে  এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজরে এক রাতে তিন বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতের প্রথক সময়ে ঘটনা গুলো ঘটে।

এর মধ্যে ওই রাতে অনুমান আড়াইটার সময় উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামের মৃত হাতেম আলীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সশস্ত্র ডাকাত দল বাড়ীর প্রধান গেইটের তালা কেটে এবং বসত বিল্ডিং এর কাঠের দরজা ভেঙ্গে গৃহকর্তা মৃত হাতেম আলীর ছেলে মো. মানিক (৩০) ও তার স্ত্রীকে হা তপা বেঁধে মারপিটে আহত করে নগদ এক লাখ টাকা এবং প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

গৃহকর্তা মো. মানিক জানান, ডাকাত দল ঘরের সকল আসবাব পত্র ভাংচুর ও তছনছ করে এবং ডাকা চিৎকার করতে ঘরের লোকজনদেরতে প্রাণ নাশের হমিকীর মাধ্যমে নিষেধ করে ।তাদের ডাক চিৎকারে রোকজন জড়ো হওয়ার আগেই ডাকাত দল পালিয়ে যায়।

অপরদিকে একই রাতে অনুমান দেড়টার দিকে খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকার জয়রাল আবেদীন ও মিছির আলীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ঘরের বেড়া ও দরজা ভেঙ্ েপাশাপাশি দুটি ঘরে প্রবেশ করে জয়নালের ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, একটি বাটন ফোন, একটি বিদেমী টর্চ লাইট এবং মিছির আরীর ঘর থেকে নগদ ৭ হাজার টাকা, স্বর্ণালংকার এবং ৮ ভরি রূপার বিভিন্ন অলংকার লুটে নিয়ে চলে যায়।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার