Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
12 March 2026, 01:03 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষাক্ত কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ২টি টেক্সটাইল কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) উপজেলার গোপালদী ও রামচন্দ্রদী এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। 

অভিযানটি পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। 

এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া মামলার প্রসিকিউশন পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় কয়েকটি কারখানার চিমনি থেকে বিষাক্ত কালো ধোঁয়া বের হয়ে আশপাশের পরিবেশ দূষিত করতে দেখা যায়।  

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২–এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫–এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা করা হয়।

এ সময় রামচন্দ্রদী এলাকার মুছা টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলসকে ২৫ হাজার টাকা এবং গোপালদী এলাকার খোকা টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার