Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আড়াইহাজারে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:34 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে আবু তালহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তালহা (৪) ওই এলাকার আলী আকবরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ঘরের আশপাশ ও প্রতিবেশী বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে  আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রিপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে ডুবে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আড়াইহাজারে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার