Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:15 AM পড়তে ১ মিনিট
আড়াইহাজারে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১১ জুন) বিকেলে কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজিরটেক এলাকার আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগ্নে ইউসুফের মেয়ে ইসরাত (১২)। তারা দুজনই ঢাকায় একটি মাদরাসায় পড়াশোনা করতেন।

স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে পুকুরের ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন তাদের উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, তারা ঢাকা থেকে এখানে বেড়াতে এসেছিলেন। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থানায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার