Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
02 September 2026, 10:35 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদরাসার পুকুরে গোসল করতে নেমে আনাস (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘলদী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত আনাস উপজেলার শ্রীনিবাসদী এলাকার বেনু মিয়ার ছেলে। সে দিঘলদী মাদরাসার নাজরানা বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় আনাস। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই আনাসের মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার