Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ’লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ

BN DESK
06 September 2026, 03:33 AM পড়তে ১ মিনিট
আ’লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:   সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। 

শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করা হয়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়।

এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি জানান। এছাড়াও বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ফ্যাসিবাদী কায়েম ব্যবস্থার কথা তুলে ধরেন।


কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ছাত্র-আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া বলেন, যে শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি বাংলাদেশে হতে দেওয়া যাবে না। যারা তিনটি অবৈধ নির্বাচন করেছে বিনা ভোটের মাধ্যমে এ দেশের লক্ষ-কোটি মানুষের অধিকার হরণ করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ফেরাউনের চরিত্রে আবির্ভাব হয়ে শেখ হাসিনা এ দেশের দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে। তাই তাদের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল-সানী বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। তাদের নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে।

এসময় ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা মানুষ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আ’লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ

B
BN DESK | 10 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার