Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

BN DESK
03 September 2026, 02:02 AM পড়তে ১ মিনিট
আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ৫ আগস্ট ঘিরে কোনও ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন বৈঠকের মাধ্যমে কী কী পরিকল্পনা নিয়েছে, সেটা তদন্ত শেষে বলা যাবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে। সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরলে এবং সহযোগিতা করলে আরও ভালো হবে।

আওয়ামী লীগের গোপন বৈঠকে একটি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গত বছর জুলাইয়ের আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের গণকবর পরিদর্শন করেন রায়েরবাজার কবরস্থানে গিয়ে। সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং সাংবাদিকদের বলেন, এই গণকবরে থাকা অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। এতো দিন তাদের অনেক স্বজন কবর থেকে লাশ উত্তোলন করা হোক এটা চাননি। এখন কেউ চাইলে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের চেষ্টা করা হবে। কেউ যদি এখান থেকে লাশ নিতে চায় সে ক্ষেত্রে সহযোগিতা করা হবে। এই গণকবরে ১১৪ জনের লাশ থাকার বিষয়ে জানা গেছে।

উল্লেখ, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকাবাসী মিছিল-মিটিং করে এর উন্নতি দাবি করেন। মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা দখলে আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাংয়ের উৎপাতে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার