Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ. লীগ নেতা বড় মনি’র বিরুদ্ধে আবারও ধর্ষণ মামলা

BN DESK
03 September 2026, 05:57 AM পড়তে ১ মিনিট
আ. লীগ নেতা বড় মনি’র বিরুদ্ধে আবারও ধর্ষণ মামলা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনি’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এবার রাজধানীর তুরাগ থানায় মামলা করেছেন এক তরুণী। মামলাটি শনিবার রেকর্ড হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার।

শুক্রবার রাতে জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর থেকে কল পেয়ে রাজধানীর তুরাগ থানা এলাকার প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনি’র ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে অস্ত্রের মুখে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে বড় মনি ঘটনাস্থল থেকে পালিয়ে এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ শাহজাহান জানান, টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনি’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চলছে।

এর আগে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে গত বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়ারের বিরুদ্ধে মামলা হয়েছিল। অন্যদিকে গত বছরের ১৮ নভেম্বর ওই ধর্ষণ মামলার বাদী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

গোলাম কিবরিয়া টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনি’র বড় ভাই। গোলাম কিবরিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আ. লীগ নেতা বড় মনি’র বিরুদ্ধে আবারও ধর্ষণ মামলা

B
BN DESK | 30 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার