Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

BN DESK
04 September 2026, 06:53 AM পড়তে ১ মিনিট
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

মফস্বল ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই কৃষক সনাতন বিশ্বাস (৫৫) ও কালু শেখের (৪৫)। গতকাল শনিবার রাতে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সনাতন নিশ্চন্তপুর গ্রামের বিশ্বম্বর বিশ্বাসের ছেলে ও কালু শেখ একই গ্রামের মান্নান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল নিশ্চন্তপুর গ্রামের তাজের বিশ্বাস ও হারুন বিশ্বাস তাদের ধানের জমিতে ইঁদুর মারার জন্য জিআই তারের সঙ্গে বিদ্যুতের ফাঁদ দেন। রাতে ধানখেতে সেচ দেওয়ার জন্য জন্য বাড়ি থেকে বের হন কৃষক সনাতন বিশ্বাস ও কালু শেখ। তবে দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন, ওই বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে সনাতন ও কালু শেখের নিথর দেহ সেখানে পড়ে আছে। পরে স্থানীয় লোকজন এই দুই কৃষকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন জানান, সনাতন বিশ্বাস ও কালু শেখ বিলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাদের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার