Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

BN DESK
02 September 2026, 09:43 AM পড়তে ১ মিনিট
ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা দেওয়ান চৌধুরী। জানা গেছে, সকাল পৌনে ১০টায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে ১২টার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন তিনি। 

এর আগে গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে। 

হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার