Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

BN DESK
05 September 2026, 02:27 AM পড়তে ১ মিনিট
ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

স্পোর্টস ডেস্ক: ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে হামজা চৌধুরীর দল।শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন গুস্তাভো হামের। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড।

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রহিয়ান ব্রুস্টার। ম্যাচের ইনজুরি সময়ে এক গোল শোধ দেয় কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড।এই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে এগিয়ে গেলো হামজার দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে গত মঙ্গলবার অভিষেক হয় হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার