Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউক্রেনের আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া

BN DESK
03 September 2026, 01:15 AM পড়তে ১ মিনিট
ইউক্রেনের আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আধুনিক সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-২৭ বিমান গুলি করে ভূপাতিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা, মার্কিন-নির্মিত হিমারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়া দুটি রকেট ও ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করেছে। এদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া ৩১টি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে।

প্রতিবেদনের তথ্যানুসারে, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি এলাকা এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমানটির পাইলটের ভাগ্য কী ঘটেছে, তা জানা যায়নি। 

২০২২ সালে ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী, এই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি। সূত্র : সিনহুয়া

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইউক্রেনের আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার