Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউক্রেনের আরও এলাকা দখলের দাবি রাশিয়ার

BN DESK
02 September 2026, 11:32 PM পড়তে ১ মিনিট
ইউক্রেনের আরও এলাকা দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হামলা চলছে। সম্প্রতি হামলা আরও তীব্র হয়েছে। এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বে যুদ্ধবিরতি আলোচনা কোনো ফল দেয়নি, জানায় এএফপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা মার্ন নামের গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম ‘কার্ল মার্ক্স’ বলে উল্লেখ করেছেন। গ্রামটি দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল।

এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, কিয়েভ অঞ্চলে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সন্দেহভাজন দুই এজেন্টকে হত্যা করা হয়েছে। রোববার একটি অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইউক্রেনের আরও এলাকা দখলের দাবি রাশিয়ার

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার