Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউক্রেনে ন্যাটো’র সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

BN DESK
02 September 2026, 04:13 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থাকে (ওএসসিই) রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে এবং ইউক্রেন সরকারকে সমর্থন দিচ্ছে। ওএসসিই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, ন্যাটো মহাসচিবের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে। তিনি দাবি করেন, রুশ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভের ওপর হামলা চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের কারণে ওএসসিই’র সামরিক, অর্থনৈতিক ও মানবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তার মতে, সংস্থাটির উচিত বর্তমান ব্যবস্থাগুলো কার্যকর করা এবং নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

ন্যাটো প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ইউরেশিয়ার নিরাপত্তা ন্যাটোর হাতে থাকুক-এটি রাশিয়া চায় না। তবে তিনি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহের কথাও জানান এবং বলেন, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইউক্রেনে ন্যাটো’র সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার