Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউক্রেনে পাঠানো হলো ১০০০ সেনার মরদেহ, রাশিয়ায় ফেরত এলো ৪১

BN DESK
10 April 2026, 08:38 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। এর বিনিময়ে ৪১ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে ইউক্রেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রুশ বার্তা সংস্থা এ তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে তাস জানায়, রাশিয়া ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সৈন্যের মরদেহ হস্তান্তর করেছে, আর ইউক্রেন ৪১ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে।

২০২৬ সালের ২ ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৫ সালের জুন থেকে নিহতদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তখন থেকে ১২,০০০-এর বেশি মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মস্কো ২০০-র বেশি রুশ সেনার মরদেহ ফেরত পেয়েছে।

এছাড়া ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি, রুশ প্রেসিডেন্টের সহকারী ও আলোচনাকারী দলের প্রধান ভ্লাদিমির মেডেনেস্কি জানান, আরও ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে, আর রাশিয়া পেয়েছে ৩৫ জন সেনার মরদেহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইউক্রেনে পাঠানো হলো ১০০০ সেনার মরদেহ, রাশিয়ায় ফেরত এলো ৪১

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার