Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

BN DESK
06 May 2026, 03:38 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত সংঘাত বন্ধ থাকবে। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও, রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে ৩২ ঘণ্টা। শেষ হবে রোববার মধ্যরাতে।

সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও, সতর্কতার সুরও স্পষ্ট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার