Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

BN DESK
24 May 2026, 05:49 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য এই হামলার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। শনিবার রাতেই কিয়েভজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া মধ্যপাল্লার ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী বড় ধরনের হামলার মুখে পড়েছে। তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার রাশিয়ার নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসকের একটি কলেজে ড্রোন হামলার ঘটনা ঘটে। রাশিয়া এ ঘটনাকে ‘জঙ্গি হামলা’ হিসেবে উল্লেখ করে। এর পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধমূলক পাল্টা হামলার নির্দেশ দেন।

রুশ সংবাদমাধ্যম তাসের দাবি, কলেজে হামলায় অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে এবং ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালায়।

ইউক্রেন জানিয়েছে, স্টারোব্লিসকে তারা ‘রুবিকন’ ইউনিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে। ২০২৪ সালে গঠিত এই ইউনিট উন্নত প্রযুক্তির ড্রোন উন্নয়ন ও উৎপাদনের সঙ্গে জড়িত।

সম্প্রতি ইউক্রেন অধিকৃত অঞ্চলগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। গত সপ্তাহেও তারা রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার