Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থন কিম জং উনের

BN DESK
02 September 2026, 11:43 PM পড়তে ১ মিনিট
ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থন কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন, তাতে ‘নিঃশর্ত সমর্থন’ থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনায় লাভরভকে একথা জানান কিম জংউন। বিষয়টি জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন লাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহরে লাভরভের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। গত বছর সই হওয়া একটি অংশীদারত্ব চুক্তির অধীন আরও সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন তারা। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। 

সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন আবারও নিশ্চিত করেছেন যে ইউক্রেন সংকট মোকাবিলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে এবং উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, কিম জং-উন ও সের্গেই লাভরভ করমর্দন করছেন। এরপর দুজন পরস্পরকে জড়িয়ে ধরে অভিবাদন জানান।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থন কিম জং উনের

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার