Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউরোপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

BN DESK
02 September 2026, 08:02 AM পড়তে ১ মিনিট
ইউরোপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

স্পোর্টস ডেস্ক: দেশ ও দেশর বাইরে ইউরোপের বিপক্ষে খেলার আগ্রহ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া আগামী মৌসুম থেকে শুধু লিগ চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়া হবে। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এমনটিই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।  এশিয়ার দল হওয়ায় এই মহাদেশের দলগুলোর বিপক্ষেই খেলতে হয় বাংলাদেশকে। অন্য মহাদেশের দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হয় না। তবে সেই ধারার বদল আনতে চায় বাংলাদেম ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তাই ইউরোপে গিয়ে ম্যাচ খেলার আয়োজন করতে চায় বাফুফে।


আজ  তিনি বলেছেন, ‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বরে ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে। হোম বা অ্যাওয়ে হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপে গিয়ে খেলার।

ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।’
আগামী মৌসুম সুপার কাপ দিয়ে শুরু হবে বলেও জানিয়েছেন ইমরুল। বসুন্ধরা কিংসের সভাপতি বলেছেন, ‘এবারের লিগের সেরা চার দল সুপার কাপে খেলবে। সুপার কাপ দিয়ে আগামী মৌসুম শুরু হবে।


স্বাধীনতা কাপ হবে স্থানীয় খেলোয়াড়দের দিয়ে।’
আগামী মৌসুম থেকে শুধু লিগ চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়া হবে জানিয়ে ইমরুল বলেছেন, ‘অতীতে লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপকে ট্রফি দেওয়া হয়, যেটা বিশ্বের কোথাও হয় না। শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়। এবার থেকে আমরাও শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেব। তবে টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইউরোপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার