Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউরোপ ট্যুরে লিজা

BN DESK
04 September 2026, 04:05 AM পড়তে ১ মিনিট
ইউরোপ ট্যুরে লিজা

বিনদন ডেস্কঃ  বর্তমানে গান ও এক বছরের একমাত্র কন্যা নিয়ে সুন্দর সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। তবে, অনেকটা সময় ধরেই বিদেশে দীর্ঘ ট্যুরে যাওয়া হয়নি এ গায়িকার। মূলত মেয়ে ছোট বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে, এবার ইউরোপ ট্যুরে যাচ্ছেন এ গায়িকা।

জুন-জুলাই মাসে ইউরোপের চারটি দেশে শো করতে যাচ্ছেন লিজা। এ ট্যুরটির নাম ‘বৈশাখী ফেস্টিভ্যাল উইথ সানিয়া সুলতানা লিজা’। এরমধ্যে ২২শে জুন প্যারিসে, ২৯শে জুন বেলজিয়ামে, ৫ই জুলাই সুইজারল্যান্ডে ও ১২ই জুলাই স্পেনের কনসার্টে গান গাইবেন তিনি। বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে হচ্ছে এই শোগুলো।

এ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা বলেন, জুন-জুলাইতে লিজাকে নিয়ে ইউরোপ ট্যুর করছি আমরা। খুব ভালো একটি ট্যুর হবে এটি, সেই প্রত্যাশা রয়েছে আমাদের। এদিকে লিজা বলেন, জুন-জুলাইতে ইউরোপ ট্যুরে সকল প্রবাসী ভাইবোনদের পাশে পাবো বলে আশা করছি। অনেকদিন পর লম্বা বিদেশ সফরে যাচ্ছি। আশা করছি, সফল একটি সফর হবে এটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ইউরোপ ট্যুরে লিজা

B
BN DESK | 11 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার