Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউরো কাপের ফাইনালে এগিয়ে গেল স্পেন

BN DESK
09 September 2026, 09:21 AM পড়তে ১ মিনিট
ইউরো কাপের ফাইনালে এগিয়ে গেল স্পেন

মাঠে গড়িয়েছে ইউরো কাপ ২০২৪ এর ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। আপাতত ম্যাচে এক গোলে এগিয়ে গেছে স্পেন। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও বিরতির পরই ম্যাচে ১-০ গোলে লিড নিয়েছে স্প্যানিশরা। ম্যাচের ৪৬ মিনিটে  ডি বক্সে বল পেয়ে বাম পায়ের প্লেসিং শটে দলকে এগিয়ে নেন নিকো উইলিয়ামস।  
তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন কী সংখ্যাটা চারে উন্নীত করবে নাকি প্রথমবারের মত ইউরো কাপের শিরোপা ঘরে তুলবে ইংল্যান্ড?- বার্লিনে সেটারই নিষ্পত্তি হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই।
সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান শেষে শিরোপা নির্ধারণী ম্যাচ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হয়। তবে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। 
দেখা যাক, ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের ৫৮ বছর পর কী আরও একটি বড় শিরোপা জিততে পারবে ইংল্যান্ড? নাকি তারুণ্যের পসরা সাজিয়ে যে ভয়ঙ্কর সুন্দর ফুটবল উপহার দিচ্ছে স্প্যানিশরা- তার জয় হবে? ম্যাচে অবশ্য এখন তারাই নিয়ন্ত্রনে রয়েছে। 
স্পেন : উনাই সাইমন, ডানি কারভাজাল, লি নরমান্ড, অমারিক লাপোর্তে, মার্ক কুকুরেলা, ফাবিয়ান রুইজ, রড্রি, ডানি ওলমো, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস
ইংল্যান্ড : জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুয়েহি, বুকায়ো সাকা, কোবি মেইনু, ডিক্লান রাইস, লুক শ, জুড বেলিংহাম, ফিল ফোডেন, হ্যারি কেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইউরো কাপের ফাইনালে এগিয়ে গেল স্পেন

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার