Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইটনায় চাচার ছুরিকাঘাতে প্রান গেল ভাতিজার

BN DESK
02 September 2026, 06:41 AM পড়তে ১ মিনিট
ইটনায় চাচার ছুরিকাঘাতে প্রান গেল ভাতিজার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা বাবুলের হাতে ভাতিজা মোকারিম মিয়স (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম একই গ্ৰামের ফারুক মিয়ার ছেলে। বাবুল সম্পর্কে মোকারিমের চাচা হয় ।

জানা গেছে, মাছ ধরাকে কেন্দ্র করে চাচা বাবুলের সঙ্গে মোকারিমের ঝগড়া হয়। একপর্যায়ে বাবুল ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমের ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে আঘাত করেন। গরুতর আহত অবস্থায় মোকারিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোকারিমের আরেক চাচা মো. হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। পরে আমার ভাই বাবুল ও তার ছেলে মনির ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোকারিমকে হত্যা করেছে। আমি ফেরাতে গিয়ে আহত হয়েছি। আমরা বাবুল ও মনিরের শাস্তি চাই।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। ঘটনা শুনে তাদের বাড়িতে এসেছি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। এ ঘটনা মামলা দায়ের প্রক্রিয়া দিন রয়েছে।

এলাকা: কিশোরগঞ্জ ইটনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ইটনায় চাচার ছুরিকাঘাতে প্রান গেল ভাতিজার

B
BN DESK | 22 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার